জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন সাত কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী

2026-01-19T15:51:25+00:00
2026-01-19T15:51:25+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন সাত কলেজ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম 
ঢাকা কলেজের মূল ফটকের সামনে মঞ্চ তৈরির ক্জ চলছে। ছবি : সংগৃহীত
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সায়েন্সল্যাব এলাকায় যাওয়ার পরিবর্তে তাদের ঢাকা কলেজের মূল ফটকের সামনে মঞ্চ তৈরি করতে দেখা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজের মূল ফটকের বাম পাশে অস্থায়ী মঞ্চ নির্মাণ কাজ করতে দেখা গেছে। তার পাশেই অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

Advertisement
মঞ্চের চারপাশে ব্যানার-ফেস্টুন টানানোর কার্যক্রমও চলমান। একইসঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে, সাধারণ মানুষের চলাচলেও তেমন কোনো ভোগান্তি দেখা যায়নি।


ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ব্লক কর্মসূচি থেকে সরে এসেছে। একইসঙ্গে সায়েন্সল্যাব এলাকায় অধ্যাদেশ মঞ্চ স্থাপনের পরিকল্পনাও পরিবর্তন করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে একটি প্রধান মঞ্চ তৈরি করবে, যেখানে অবস্থান করে গান, কবিতা এবং আলোচনা কর্মসূচির মাধ্যমে দেশবরেণ্য রাজনীতিবিদ ও সাধারণ জনগণের কাছে অধ্যাদেশ জারির গুরুত্ব তুলে ধরা হবে। এই মঞ্চে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।’ 

প্রসঙ্গত, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।


সময়ের আলো/কেএইচও

  বিষয়:   জনদুর্ভোগ  কর্মসূচি  সাত কলেজ  শিক্ষার্থী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: