তিস্তা পরিদর্শনে পানিসম্পদ উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত

রংপুর ব্যুরো

সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদী এলাকা পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সোমবার (১৯ জানুয়ারি)

2026-01-19T16:28:58+00:00
2026-01-19T16:28:58+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সারাদেশ
তিস্তা পরিদর্শনে পানিসম্পদ উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম 
তিস্তা পরিদর্শনে পানিসম্পদ উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদী এলাকা পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে তারা কাউনিয়া উপজেলার তিস্তা সড়ক ও রেলসেতু এলাকা পরিদর্শন করেন।

এ সময় রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম উত্তরের ৫ জেলা বেষ্টিত তিস্তা নদীর গতি-প্রকৃতি ও সংকট তুলে ধরেন।
আরও পড়ুন

পরে উপদেষ্টা তিস্তা রেলসেতু এলাকা থেকে নৌকায় তিস্তা নদী পরিদর্শন করেন। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তালুক শাহবাজপুরে তিস্তা ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন।

এএডি/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: