বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। এর মাঝেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়, বাংলাদেশ না খেললে

2026-01-19T20:41:08+00:00
2026-01-19T20:41:37+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৮:৪১ পিএম
ছবি : এআই
বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। এর মাঝেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়, বাংলাদেশ না খেললে নাকি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। এদিকে গালফ নিউজের খবর, বাংলাদেশকে সমর্থন দিলেও বয়কটের কোনো ভাবনা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমটি তাদের সোমবারের প্রতিবেদনে লিখেছে, রেভস্পোর্টজকে নাকি পিসিবির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে নিজেদের ম্যাচগুলো সেখান থেকে সরিয়ে নিতে আইসিসির কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে দুই দফায় এরই মধ্যে আইসিসির সঙ্গে বসেছে বিসিবি।


দুটি সভাতেই ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে আগের অবস্থানে অনড় থাকার কথা আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। আইসিসিও জানিয়ে দেয়, সূচিতে কোনো পরিবর্তন আনবে না তারা।

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতের যাবে কিনা, সেই সিদ্ধান্ত আগামী বুধবারের মধ্যে নাকি বিসিবিকে নিতে বলেছে আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে বিকল্প দলকে বেছে নেওয়া হবে। র্যাঙ্কিং অনুযায়ী, সেই দল হবে স্কটল্যান্ড।

এদিকে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবি না মানলে তারাও নাকি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এর আগে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে পিসিবির আগ্রহের কথাও আসে গণমাধ্যমে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার পিসিবির এক সূত্রের বরাত দিয়ে সোমবার লিখেছে, বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় নিজেদের অনুশীলন বন্ধ রেখেছে পাকিস্তান। একদিনই পরে পিসিবির আরেক সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ বলছে, বিশ্বকাপ বর্জনের কোনো ভাবনা নেই পাকিস্তানের।

সময়ের আলো/এআর
  বিষয়:   বাংলাদেশ  সমর্থন  বিশ্বকাপ  বয়কট  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: