রাজধানীতে আজ কোথায় কী

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি বাড়ে। তাই বাইরে বের হওয়ার আগে আজ

2026-01-20T09:48:40+00:00
2026-01-20T09:48:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ এএম   (ভিজিট : ২০৬)
ফাইল ছবি
রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি বাড়ে। তাই বাইরে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে- তা জেনে নেওয়া জরুরি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে বিএনপি ও জাতীয় পার্টির একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নিচে সময় ও স্থান অনুযায়ী কর্মসূচিগুলোর বিস্তারিত তুলে ধরা হলো।

বিএনপির কর্মসূচি
বিএনপির পক্ষ থেকে আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। সকাল ১১টা ও দুপুর ১২টায় গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে পৃথক কর্মসূচি রয়েছে।

এ ছাড়া, দুপুর আড়াইটায় মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন

অন্যদিকে, বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও বিকেল ৩টায় বনানীর হোটেল শেরাটনের বলরুমে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

জাতীয় পার্টির কর্মসূচি
জাতীয় পার্টির পক্ষ থেকেও আজ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিকেল ৩টায় কাকরাইলের হোটেল গ্র্যান্ড প্যালেসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা।

রাজধানীর এসব কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই নগরবাসীকে প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এএডি/


  বিষয়:   রাজধানী  গণপরিবহণ  যাত্রী  শাপলা চত্ত্বর 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: