বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা কি

সময়ের আলো ডেস্ক

রাজধানী

বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে আজ সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর

2026-01-20T10:13:58+00:00
2026-01-20T10:13:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা কি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ এএম 
ফাইল ছবি
বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে আজ সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৭৩৩, যা স্বাভাবিক সীমার বহু গুণ বেশি। একিউআই ৩০০ ছাড়ালেই বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। এ সময় রাজধানীর বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র ধুলিকণা বা পিএম ২.৫-এর অতিরিক্ত উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে এই কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় প্রায় ৪৫ গুণ বেশি ছিল।

এদিন রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস পাওয়া গেছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। এরপর পর্যায়ক্রমে মিরপুরের ইস্টার্ন হাউজিং, ধানমন্ডি ও দক্ষিণ পল্লবী এলাকার বাতাসের মানও ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় ছিল।
আরও পড়ুন

এ ছাড়া মাদানি সরণির বেজ এজওয়াটার, বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা এবং গোড়ান অঞ্চলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে বাতাসকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে।

বিশেষজ্ঞরা এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন।

এএডি/


  বিষয়:   বায়ুদূষণ  বায়ুমান  আবহাওয়া 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: