ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর

2026-01-20T12:25:50+00:00
2026-01-20T12:31:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ১২:৩১ পিএম
ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। সংগৃহীত ছবি
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।  

‎ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) প্রতারণার মামলায় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মামলার বাদী পক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল বিষয়টি নিশ্চিত জানান, গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 


মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী মো. বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল (Honda Livo 110cc Motorbike) কেনার জন্য একষট্টি হাজার একশ চল্লিশ টাকা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেডের ডেবিট কার্ডের মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানে অগ্রিম প্রদান করেন। নির্ধারিত সময় সীমার মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন। তার কেনা পণ্যটি ডেলিভারির জন্য বিভিন্ন আশ্বাস প্রদান করতে থাকে।

বাদীকে মামলা না করার জন্য অনুরোধ করে সময়ক্ষেপণ করতে থাকে। পরে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি ডট কম লিমিটেড তাদের প্রতিষ্ঠান বন্ধ করেছে এবং সেই সংবাদের ভিত্তিতে বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পান যে আসামিদের প্রতিষ্ঠান বন্ধ। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর গত বছরের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে বাদী নিজে সাক্ষ্য প্রদান করেন। 

আরআর




  বিষয়:   ইভ্যালি  রাসেল  শামিমা  গ্রেফতার  পুলিশ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: