আইসিসির আল্টিমেটাম ইস্যুতে যা জানাল বিসিবি

সময়ের আলো ডেস্ক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে যে আলোচনা চলছে, তা

2026-01-20T15:23:26+00:00
2026-01-20T15:23:26+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আইসিসির আল্টিমেটাম ইস্যুতে যা জানাল বিসিবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম 
প্রতীকী ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে যে আলোচনা চলছে, তা নিয়ে সম্প্রতি ছড়ানো একটি দাবির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। আইসিসি নাকি বিসিবিকে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে ‘আল্টিমেটাম’ দিয়েছে- এমন তথ্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে বোর্ড।

সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক আমজাদ হোসেন জানান, ‘আইসিসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কোনো ধরনের সময়সীমা বা চূড়ান্ত তারিখ নির্ধারণ করে দেওয়া হয়নি। আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ভারতের নির্ধারিত ভেন্যুতে খেলতে আমাদের আপত্তি রয়েছে। তাই বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছি। আইসিসির প্রতিনিধিরা বিষয়টি শুনেছেন এবং বলেছেন, তারা এটি আইসিসির কাছে উপস্থাপন করবেন। তবে সিদ্ধান্ত জানানোর জন্য কোনো নির্দিষ্ট সময় আমাদের জানানো হয়নি।’

Advertisement
গত এক সপ্তাহের মধ্যে বিসিবি ও আইসিসির মধ্যে এটি ছিল দ্বিতীয় দফা বৈঠক। আলোচনায় বিসিবি জানিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত, তবে ভারতের বাইরে ভেন্যুতে। বিকল্প হিসেবে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছে বাংলাদেশ। যদিও ভারতের মাঠে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে, আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে সূচি পরিবর্তনের বিষয়ে সম্মতি দেয়নি।
আরও পড়ুন

বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। গ্রুপ পর্বে টাইগারদের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে শনিবার অনুষ্ঠিত বৈঠকে বিসিবির আরেকটি প্রস্তাবও গ্রহণ করেনি আইসিসি। গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের মাধ্যমে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সুযোগ চেয়েছিল বিসিবি। তবে আইসিসি এতে রাজি হয়নি। বরং সংস্থাটি দাবি করেছে, বাংলাদেশ দলের জন্য ভারতে নির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য তাদের কাছে নেই।

আইসিসি ও বিসিবি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিসিবির চূড়ান্ত অবস্থানের ওপরই এখন পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি বিকল্প দল নেওয়ার কথা ভাবতে পারে। সে ক্ষেত্রে বর্তমান র‍্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ড বিশ্বকাপে জায়গা পেতে পারে।

এএডি/
  বিষয়:   আইসিসি  আল্টিমেটাম  ইস্যু  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: