ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন যারা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২০

2026-01-20T18:31:56+00:00
2026-01-20T18:31:56+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন যারা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম 
মানবিক শাখা থেকে প্রথম মোহাম্মদ শাহারিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি ও বাণিজ্য শাখা থেকে মোহাম্মদ আবির আহমেদ রেহান। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ হয়। পরীক্ষায় পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ। 

এদিকে এই ইউনিটে এবার মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন মধুপুর শহিদ স্মৃতি হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী মোহাম্মদ শাহারিয়ার শিমুল, তার মোট প্রাপ্ত নম্বর ১০০। বিজ্ঞান শাখা থেকে ৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী রিফাত আল রাফি। এছাড়া বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছেন রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী মোহাম্মদ আবির আহমেদ রেহান, তার প্রাপ্ত নম্বর ৮৮.৭৫।

এর আগে বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।

ফলাফল দেখুন ওয়েবসাইটে

(https://admission.eis.du.ac.bd) লগইন করে ফলাফল দেখা যাবে। এছাড়াও, আবেদনকারীরা যে কোন মোবাইল অপারেটর থেকে DU ALS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

এদিকে ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি (বিজ্ঞান-৯৬২, ব্যবসায় শিক্ষা-২৭৮, মানবিক-১৬৯৪) আসনে ভর্তি হওয়ার জন্যে ১ লাখ তিন হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শাখা অনুযায়ী তিনটি পৃথক ফলাফল (মেধাক্রম অনুযায়ী) প্রকাশ করা হয়েছে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   ঢাবি  কলা  আইন  সামাজিক বিজ্ঞান  ভর্তি পরীক্ষা  ফল প্রকাশ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: