‘অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করা যাবে না’

ক্রীড়া ডেস্ক

খেলা

অযৌক্তিক চাপ দিয়েও বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে

2026-01-20T19:17:17+00:00
2026-01-20T19:17:17+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
‘অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করা যাবে না’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম 
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সংগৃহীত ছবি
অযৌক্তিক চাপ দিয়েও বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।  মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন, অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। এর আগেও উদাহরণ আছে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছিল আইসিসি।

Advertisement
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়ার কোনো তথ্য পাননি তিনি।


টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী। তাই যদি আইসিসি বাংলাদেশের জায়গায় অন্য দল নেয়ার সিদ্ধান্ত নেয়, তবে স্কটল্যান্ডই সেই সুযোগের দাবিদার। এমন সংবাদ ছড়িয়ে পরে চারিপাশে। তবে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো তথ্য পাননি তিনি।

সময়ের আলো/এআর

  বিষয়:   বাংলাদেশ  ভারত  বাধ্য 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: