রাজধানীর ৬০ ফিট এলাকায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায়

2026-01-20T20:07:50+00:00
2026-01-20T20:25:19+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজধানী
রাজধানীর ৬০ ফিট এলাকায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৮:২৫ পিএম
৬০ ফিটের আল মোবারক মসজিদের পাশে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছবি : সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ৬০ ফিটের আল মোবারক মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, কয়েকজনকে মসজিদে আটকে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও রয়েছেন। পুরো এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে।

/এমএইচআর 


  বিষয়:   রাজধানী  বিএনপি-জামায়াত  সংঘর্ষ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: