‘না’ ভোটে অবস্থান নেওয়া দল বেঈমানি করছে : নৌপরিবহন উপদেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন,

2026-01-21T14:42:35+00:00
2026-01-21T14:42:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
‘না’ ভোটে অবস্থান নেওয়া দল বেঈমানি করছে : নৌপরিবহন উপদেষ্টা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ২:৪২ পিএম 
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে গণভোট প্রচারবিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন, তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে  ‘হ্যাঁ’ তে ভোট দিতে হবে। ‘না’ ভোটে অবস্থান নেওয়া দলগুলো রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানি করছে। 

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচারবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

সাখাওয়াত হোসেন বলেন, ‘হ্যাঁ’ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যৎ। এ রকম সুযোগ সবসময় পাবেন না। এ রকম সুযোগ মিস করলে আপনারা একটা সেঞ্চুরি মিস করবেন। সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। সব ক্ষমতার উৎস জনগণ। জনগণের ক্ষমতা তাদের হাতেই ফিরিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে তিনি বলেন, আমরা চাই প্রধানমন্ত্রীর যেন একক ক্ষমতা না থাকে। রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি হয়ে যায়। রাষ্ট্রপতি যেন শুধু সিল মারার জন্য আর ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি ফুল দেওয়ার জন্য বসে না থাকে। বিগত সময়ে যদি সত্যিকার অর্থে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হতো, তবে স্বৈরাচার সরকার তৈরি হতে পারত না।


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরআর


  বিষয়:   ঠাকুরগাঁও  নৌপরিবহন উপদেষ্টা  গণভোট  সাখাওয়াত হোসেন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: