জামায়াত ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের

2026-01-21T15:10:14+00:00
2026-01-21T15:16:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
জামায়াত ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৩:১৬ পিএম  (ভিজিট : ৩৬৮)
জামায়াত ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।  
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানিয়েছেন শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

নির্বাচনের আগমূহুর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিধ্বংসী মওদুদিবাদী জামায়াতের জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরে যাওয়ার সিদ্ধান্তকে সাহসী বলে উল্লেখ করেছেন বাবুনগরী। 

বিবৃতিতে তিনি বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান করেছি। ঈমান, আকিদা বাদ দিয়ে কারও সঙ্গে জোট না করতে সতর্ক করেছি।
 
তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ! মওদুদিবাদী জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামি রাজনীতিতে হক-পন্থিদেরর একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থী রাজনীতির জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে, ইনশাআল্লাহ।


 
আমিরে হেফাজত আরও বলেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমির এবং এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই।

আমিরে হেফাজত তার বিবৃতিতে আরও বলেন, হেফাজত বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। তিনি বলেন, যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাদেরকেই ভোট দেবেন বলে আশাবাদী তিনি। যারা ইসলামের নামে মওদুদিবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহবান জানান তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী একই সঙ্গে পথ চলবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   জামায়াত  চরমোনাই পীর  অভিনন্দন  হেফাজত আমির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: