লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর খিলগাঁও এলাকায় নির্মানাধীন ভবনেের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে সালমান (১২) নামের এক পথশিশু মারা গেছে।বুধবার (২১জানুয়ারী) সকাল পৌনে

2026-01-21T16:05:31+00:00
2026-01-21T16:05:31+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম 
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও এলাকায় নির্মানাধীন ভবনেের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে সালমান (১২) নামের এক পথশিশু মারা গেছে।

বুধবার (২১জানুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লকের রংধনু বিল্ডার্সের নির্মানাধীন ১০তলা ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, সকালে খবর পেয়ে সি ব্লকের ওই ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার মাথায় আঘাত ছিল। তার নাম ছাড়া আর কোন ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে যে রাতের যে কোনো সময় ওই বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সে মারা গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএইচআর 
  বিষয়:   রাজধানী  খিলগাঁও  লিফট  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: