মারাত্মক দূষণের কবলে লাহোর ও দিল্লি, ঢাকার অবস্থা কী

সময়ের আলো ডেস্ক

রাজধানী

প্রতিবছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। তবে চলতি বছর শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ

2026-01-22T09:00:36+00:00
2026-01-22T09:00:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
মারাত্মক দূষণের কবলে লাহোর ও দিল্লি, ঢাকার অবস্থা কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:০০ এএম 
প্রতিবছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। সংগৃহীত ছবি
প্রতিবছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। তবে চলতি বছর শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আবারও ওপরের দিকে উঠে এসেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৯৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। 

এদিকে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের রাজধানী দিল্লি। আন্তর্জাতিক বায়ুমান সূচকে (একিউআই) সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে লাহোর, যেখানে বায়ুমানের স্কোর দাঁড়িয়েছে ৩৮৪।

একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ২৯৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ২৬৬ স্কোর নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভো তৃতীয় এবং ২১১ স্কোর নিয়ে মিসরের কায়রো চতুর্থ অবস্থানে অবস্থান করছে।

বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত। ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।


আর একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ স্কোরের বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।


/ইউএমএইচ


  বিষয়:   বায়ুদূষণ  তালিকায় শীর্ষে  ঢাকা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: