সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজনীতি

সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে জনসভাস্থলে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভাস্থলে নেতাকর্মীরা স্লোগান ও

2026-01-22T12:41:40+00:00
2026-01-22T12:43:14+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে পৌঁছেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৪১ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ১২:৪৩ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে জনসভাস্থলে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভাস্থলে নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানান। তিনিও হাত নেড়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীদের। 

মঞ্চে ওঠার সময় তারেক রহমান দুই হাত তুলে উপস্থিত জনতার প্রতি শুভেচ্ছা জানান। নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন সমাবেশস্থল। অনেককে মোবাইল ফোনে এই মুহূর্ত ধারণ করতে দেখা যায়। মঞ্চের সামনের অংশে থাকা নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

সভামঞ্চে উঠে তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি আসন গ্রহণ করেন নির্ধারিত স্থানে। 


দলীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরুর ঘোষণা দেবেন তারেক রহমান। পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা এবং আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ সময় পর সিলেটে দলের শীর্ষ নেতার সরাসরি নেতৃত্বে এই জনসভা তাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। 

সময়ের আলো/আআ



  বিষয়:   তারেক রহমান  বিএনপি  জনসভা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: