৮ ইউএনও বদলির আদেশ দুদিন পর বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ বাতিল করেছে সরকার। নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে এ রদবদল এনে গত মঙ্গলবার প্রজ্ঞাপন

2026-01-22T17:19:22+00:00
2026-01-22T17:19:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
৮ ইউএনও বদলির আদেশ দুদিন পর বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম 
সংগৃহীত ছবি
আট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ বাতিল করেছে সরকার। নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে এ রদবদল এনে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বদলির দুদনি পর তা বাতিল কর হলো। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আরেক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের গত ২০ জানুয়ারি জারি করা আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হলো। 

কি কারণে বদলির আদেশটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 


গত ২০ জানুয়ারি বরগুনা পাথরঘাটার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশন, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দা, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনট, হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগর, বগুড়ার ধুনটের ইউএনও প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবল, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে নেত্রকোনার কলমাকান্দা, নেত্রকোনার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া এবং ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেনকে বরগুনার পাথরঘাটার ইউএনও হিসেবে বদলি করা হয়েছিল। 

তাদেররকে ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশনা দিয়ে বলা হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই তারিখের অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ৮ ইউএনও  বদলির আদেশ  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: