মিরপুরের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

2026-01-22T19:01:37+00:00
2026-01-22T19:01:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
মিরপুরের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম 
ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর এলাকায় বিজিবি সদস্যদের টহল ও মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতেই এই বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।
 
এদিকে আজ বিকেলেই মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে এক বিশাল জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন হওয়ায় পুরো মিরপুর এলাকায় এখন কঠোর নজরদারি চলছে।

/এমএইচআর 


  বিষয়:   মিরপুর  নিরাপত্তা  বিজিবি  মোতায়েন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: