শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিন ধরে অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। পর্দায় তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি কিছু।

2026-01-22T19:10:08+00:00
2026-01-22T19:10:08+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম 
শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার
দীর্ঘদিন ধরে অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। পর্দায় তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি কিছু। সম্প্রতি অভিনেত্রীর নতুন কিছু ছবি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।  

বৃহস্পতিবার বিকেলে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। ছবিতে তাকে একটি নীল ও সবুজ আভার প্রিন্টেড শাড়িতে দেখা গেছে। সাথে খোপা করে বাধা চুল এবং কানে ও গলায় ফুলের ডিজাইনের অর্নামেন্টস তার লুকে এনেছে আভিজাত্যের ছোঁয়া। কখনো চেয়ারে বসে, আবার কখনো হাতে গোলাপ ফুল নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী; যা নজর কাড়ে তার ভক্তদের।

Advertisement
ছবিগুলো পোস্ট করার পরপরই অভিনেত্রীর মন্তব্য ঘর ভরে গেছে প্রশংসায়। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রবাদ আছে, ওল্ড ইজ গোল্ড। খুব সুন্দর।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘মার্জিত স্টাইলের সঙ্গে চমৎকার লুক।’ আবার কেউ কেউ তার শাড়ির সাথে সাজের প্রশংসা করে লিখেছেন, ‘গোলাপ আর আপনি দুটোই সুন্দর।’

দীর্ঘদিন ধরেই ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করে আসছেন কুসুম শিকদার। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ এবং ‘শঙ্খচিল’-এর মতো দর্শকপ্রিয় ও জীবনমুখী সিনেমায় অভিনয় করে তিনি কুড়িয়েছেন দর্শকদের প্রশংসা। পর্দায় সরব উপস্থিতির পাশাপাশি প্রায়ই নতুন লুক নিয়ে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী।

সময়ের আলো/এআর
  বিষয়:   শাড়ি  স্নিগ্ধ  কুসুম শিকদার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: