ফ্যাসিবাদী লড়াইয়ের বীর সেনাপতি জামায়াত আমির : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফ্যাসিবাদী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক

2026-01-22T19:38:48+00:00
2026-01-22T19:38:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
ফ্যাসিবাদী লড়াইয়ের বীর সেনাপতি জামায়াত আমির : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম 
জোটের ‘সমন্বিত প্রতীক’ হিসেবে নাহিদ ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফ্যাসিবাদী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। 

তিনি বলেছেন, আজকের এই আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যাকে ঘিরে আজকের এই জনসমাবেশ। তবে এতটুকু পরিচয় ওনার জন্য যথেষ্ট নয়। ওনি ১০ দলীয় জোটে ফ্যাসিবাদী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি। যিনি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

এদিন ১০ দলীয় নির্বাচনি ঐক্য জোটের ‘সমন্বিত প্রতীক’ হিসেবে নাহিদ ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনসভায় বক্তব্যকালে ডা. শফিকুর রহমান বলেন, আজকে বাকিদের হাতে দেবো দাঁড়িপাল্লা। আর উনার (নাহিদ ইসলাম) হাতে দেবো ‘পাল্লা-কলি’।

এ সময় দাঁড়িপাল্লার উপরের অংশের দিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, এখানে পাল্লা আছে। আর উপরের দিকে দেখেন, কলি আছে। এটাকেই আপনারা শাপলা কলি ধরে নেবেন, ইনশাআল্লাহ। ঢাকা-১১ আসনের যারা ভোটার তাদের জন্য ইনসাফের প্রতীকের সঙ্গে শাপলা কলি আমরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে তুলে দিচ্ছি।

/এমএইচআর 


  বিষয়:   নাহিদ ইসলাম  জামায়াত আমির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: