রাজধানীতে আজ কোথায় কী?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (২৪ জানুয়ারি) উল্লেখযোগ্য

2026-01-24T09:01:21+00:00
2026-01-24T09:01:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:০১ এএম   (ভিজিট : ১৪০)
সংগৃহীত ছবি
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (২৪ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। 

উপদেষ্টা রিজওয়ানার কর্মসূচি
সকাল ১০টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে নির্বাচনী ইশতেহারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক অগ্রাধিকার নিয়ে তরুণদের সঙ্গে নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের এক সংলাপ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তারেক রহমানের কর্মসূচি 
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানে কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 


রিজভীর কর্মসূচি 
সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর করব জিয়ারত করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর বেলা ১১টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন তিনি। 

আব্দুস সালামের কর্মসূচি
দুপুর ২টায় বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর করব জিয়ারত করবেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। 

ডিএমপির কর্মসূচি
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুসাব্বির হত্যার অন্যতম শুটার মো. রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বেলা পৌনে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: