শেষ টুর্নামেন্ট হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ ১-৪ গোলে নেপালের বিপক্ষে হেরেছে। ছয় ম্যাচের মধ্যে তিন

2026-01-24T17:27:28+00:00
2026-01-24T17:27:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
শেষ টুর্নামেন্ট হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম 
নেপালের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ ১-৪ গোলে নেপালের বিপক্ষে হেরেছে। ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচেই পরাজিত হয়ে বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তবে ম্যাচটি জিততে পারলে বাংলাদেশের কাছে ছিলো ব্রোঞ্জ জয়ের সুযোগ। এবার তাও যেন হাতছাড়া হয়ে গেলো। 

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশের বিপক্ষে নেপাল জিতে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। নেপালেন হাতে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু একমাত্র বাংলাদেশেরই সবগুলো ম্যাচ শেষ হয়েছে। 


নেপালের বিপক্ষে খেলা ম্যাচটি বাংলাদেশ জিতলে ১০ পয়েন্ট নিয়ে অন্তত ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল। নেপালের বিপক্ষে হারায় সেটা আর হয়নি। ম্যাচের ১৪ মিনিটে নেপাল গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধে নেপাল ১-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

২৯ মিনিটে আরেকটি গোল করে নেপাল। ৫ মিনিট পর রাহবার খানের গোলে বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করে। ৩৪ ও ৩৭ মিনিটে নেপাল আরও দুই গোল করলে বাংলাদেশ বড় ব্যবধানের হেরে টুর্নামেন্ট শেষ করে। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   নেপাল  বাংলাদেশ  টুর্নামেন্ট  ব্রোঞ্জ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: