গুপ্তহত্যার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

গুপ্তহত্যার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।শনিবার (২৪

2026-01-24T21:31:47+00:00
2026-01-24T22:54:10+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গুপ্তহত্যার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : আমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ১০:৫৪ পিএম
নির্বাচনি গণসংযোগে আমানউল্লাহ আমান। ছবি : সময়ের আলো
গুপ্তহত্যার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার খোয়ালখালী এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

Advertisement
আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফলে জনগণ এবার ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল গুপ্তহত্যা ও সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। 


তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে। বাংলাদেশের সেই নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় ভোটাধিকার প্রয়োগে নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আমানউল্লাহ আমান।

এফআর

  বিষয়:   গুপ্তহত্যা  নির্বাচন  বানচাল  ষড়যন্ত্র  আমানউল্লাহ আমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: