ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি

যশোর সংবাদদাতা

সারাদেশ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। দেশের একমাত্র পাথর খনির গুরুত্বপূর্ণ প্রকল্প

2026-01-24T21:27:45+00:00
2026-01-24T21:27:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি
যশোর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৩৪৭)
বেনাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য আমদানি। ছবি : সংগৃহীত
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। দেশের একমাত্র পাথর খনির গুরুত্বপূর্ণ প্রকল্প দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ বিস্ফোরক আমদানি করেছে বলে জানা গেছে। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকে করে এ বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।


জানা গেছে, বিস্ফোরক দ্রব্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। সংশ্লিষ্ট কাগজপত্র অনুযায়ী এটি শিল্পকারখানার কাজে ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি অনুমোদনের আওতায় আনা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ভারত  বিস্ফোরক দ্রব্য  আমদানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: