ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর পবায় ট্রেনে কাটা পড়ে রিফাত (১৫) নামে এক বাক্ প্রতিবন্ধীর কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিফাত নগরীর মতিহার থানার মোহনপুর

2026-01-24T21:13:04+00:00
2026-01-24T21:13:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীর পবায় ট্রেনে কাটা পড়ে রিফাত (১৫) নামে এক বাক্ প্রতিবন্ধীর কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিফাত নগরীর মতিহার থানার মোহনপুর এলাকার মাসুদ রানার ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হাজরাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে জিরআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ট্রেন আসার সময় রিফাত রেললাইনের উপরে হাঁটছিল। এ সময় সে ইশারায় কথা বলছিল। ট্রেন বার বার হর্ন দিচ্ছিলো। কিন্তু রিফাত বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় শুনতে পায়নি। এ সময় ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তিনি আরও জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   রাজশাহী  ট্রেন  রেললাইন  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: