সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব ৬ পরিবার

নীলফামারী সংবাদদাতা

সারাদেশ

নীলফামারী সদরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ১০টি বসতঘর। আগুনে ভস্মীভূত হয়েছে ছয় পরিবারের যাবতীয় আসবাবপত্র। উপজেলার ইটাখোলা

2026-01-24T20:35:53+00:00
2026-01-24T20:46:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব ৬ পরিবার
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৮:৪৬ পিএম
সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব ৬ পরিবার
নীলফামারী সদরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ১০টি বসতঘর। আগুনে ভস্মীভূত হয়েছে ছয় পরিবারের যাবতীয় আসবাবপত্র। উপজেলার ইটাখোলা ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় এই ঘটনা ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবাশ্বিরা আমাতুল্লাহ। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে ঘরের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে দুলাল চন্দ্র রায়ের রান্নাঘরে আগুন লাগে। এ সময় সেখানে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুন মুহূর্তের মধ্যেই আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসেন বলেন, বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হলে রান্নাঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ছয়টি পরিবারের ১০টি ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। চারটি ঘর আংশিকভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে। 


খবর পেয়ে ঘটনাস্থল  পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা এবং তাদের পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।

সময়ের আলো/আআ


  বিষয়:   আগুন  সিলিন্ডার  বিস্ফোরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: