নারায়ণগঞ্জে তারেক রহমানের মহাসমাবেশ আজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের কাচপুর বালুর মাঠে বিএনপির মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

2026-01-25T12:28:12+00:00
2026-01-25T12:28:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে তারেক রহমানের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১২:২৮ পিএম  (ভিজিট : ২৬৮)
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের কাচপুর বালুর মাঠে বিএনপির মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে নারায়ণগঞ্জ জেলাজুড়ে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। 

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সকালে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, মঞ্চ সাজানোর কাজ শেষ করা হয়েছে। অন্যান্য কাজও প্রায় শেষ। মঞ্চের সামনে বসানো হয়েছে চেয়ার এবং ওপরে টাঙানো হয়েছে শামিয়ানা। 

এর আগে শনিবার মাঠ পরিদর্শন করেছেন মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিএনপির শীর্ষ নেতারা মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এদিকে, সমাবেশ উপলক্ষ্যে জেলাজুড়ে সাজ সাজ রব দেখা গেছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশ ও আশপাশের এলাকা। শনিবার দিনভর সংগঠনের উদ্যোগে মাইকিং চলে। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের আগমনে দলের নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উচ্ছ্বাস। 


বিএনপির কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ -সোনারগাঁ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই জনসভা নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন।

বিএনপির এই নেতা আরও জানান, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আগমন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সর্বোচ্চ শক্তি ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে কর্মসূচি সফল করবে। সংবর্ধনা ও জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ জানান, তারেক রহমানের এই সফর দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরআর



  বিষয়:   নারায়ণগঞ্জ  বিএনপি  তারেক রহমান  সমাবেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: