আরএফএলে বড় নিয়োগ, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন

নিজস্ব প্রতিবেদক

চাকরি

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর একটি আরএফএল গ্রুপ ট্রেইনি জোনাল ম্যানেজার পদে বড় পরিসরে জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী,

2026-01-25T17:41:59+00:00
2026-01-25T17:52:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চাকরি
আরএফএলে বড় নিয়োগ, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৫:৫২ পিএম
প্রতীকী ছবি
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর একটি আরএফএল গ্রুপ ট্রেইনি জোনাল ম্যানেজার পদে বড় পরিসরে জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ জানুয়ারি থেকে এবং আগ্রহীরা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই নিয়োগে বিশেষ দিক হলো- এখানে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। ফলে নতুন গ্র্যাজুয়েট ও ক্যারিয়ার শুরু করতে আগ্রহীদের জন্য এটি একটি বড় সুযোগ।

প্রতিষ্ঠানের নাম : আরএফএল গ্রুপ

পদের নাম : ট্রেইনি জোনাল ম্যানেজার

লোকবল নিয়োগ : ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা : বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা : কম্পিউটারে দক্ষতা (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট)

অভিজ্ঞতা : প্রয়োজন নেই

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
আরও পড়ুন

বয়সসীমা : কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল : যে কোনো জায়গায়

বেতন : ৪০ হাজার টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা : ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, লিভ এনক্যাশমেন্ট, টিএ/ডিএ, কমিশন এবং প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট ক্রয় সুবিধা।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এএডি/


  বিষয়:   অভিজ্ঞতা  আরএফএল  গ্রুপ  চাকরি 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: