২ মাস পর এনআইডি সংশোধন কার্যক্রম চালু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পুনরায় তা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত পোস্টাল

2026-01-25T20:05:14+00:00
2026-01-25T20:06:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
২ মাস পর এনআইডি সংশোধন কার্যক্রম চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৮:০৬ পিএম
এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু। ছবি : সময়ের আলো
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পুনরায় তা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করতে এতদিন এই সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল বলে জানা গেছে। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এই সেবাটি আবারও সচল করা হয় বলে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছে। 

হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবাটি আজ থেকে পুনরায় চালু করা হয়েছে।’ 


তিনি বলেন, ‘আমাদের ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময়ে এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন কাজ শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। এ ছাড়া, ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও এনআইডি কার্যক্রম বন্ধ থাকার অন্যতম কারণ।’ 

এর আগে, জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত যেকোনো ভুল তথ্য প্রদান বা পরিবর্তন ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রেখেছিল ইসি। নতুন নির্দেশনার মাধ্যমে আজ এটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   এনআইডি  কার্যক্রম চালু  সংশোধন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: