৩০০ কিলো রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভালোবাসা ও দায়িত্ববোধের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের ওড়িশার এক বৃদ্ধ। সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী

2026-01-25T21:05:40+00:00
2026-01-25T21:58:58+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
৩০০ কিলো রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের স্বামী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:০৫ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৯:৫৮ পিএম  (ভিজিট : ১৮৭)
রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের স্বামী। ছবি : সংগৃহীত
ভালোবাসা ও দায়িত্ববোধের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের ওড়িশার এক বৃদ্ধ। সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী বাবু লোহার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী জ্যোতির চিকিৎসার জন্য নিজেই রিকশা চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, স্ট্রোকের পর জ্যোতির অবস্থার অবনতি হলে স্থানীয় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে অর্থনৈতিক অক্ষমতার কারণে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করা সম্ভব হয়নি বাবু লোহার পক্ষে। শেষ পর্যন্ত নিজের পায়ের শক্তিকেই ভরসা করেন তিনি।

স্ত্রীকে রিকশায় বসানোর জন্য পুরনো কুশন দিয়ে তা সাময়িকভাবে সাজিয়ে নেন বাবু। এরপর ৯ দিন ধরে দিনে রিকশা চালিয়ে ও রাতে পথের ধারের দোকান বা খোলা জায়গায় বিশ্রাম নিয়ে কটকে পৌঁছান এই বৃদ্ধ দম্পতি।
আরও পড়ুন

হাসপাতালে প্রায় দুই মাস ধরে জ্যোতির চিকিৎসা চলে। চিকিৎসা শেষে ১৯ জানুয়ারি বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। তবে ফেরার পথে চৌদওয়ার এলাকায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে রিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে জ্যোতি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে দুজনকে ভর্তি করা হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. বিকাশ শুধু চিকিৎসাসেবা নয়, ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তাও দেন, যাতে দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। ঘটনার বিষয়ে বাবু লোহার আবেগঘন কণ্ঠে বলেন, ‘এই পৃথিবীতে আমরা দুজনই একে অপরের সব।’

এএডি/


  বিষয়:   রিকশা  স্ত্রী  হাসপাতাল  স্বামী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: