৯ দিন বন্ধ থাকবে ডিজিটাল সেবা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি বা সিস্টেম আপগ্রেডেশন কাজ শুরু করছে আল-আরাফাহ‌ ইসলামী ব্যাংক।

2026-01-25T21:26:19+00:00
2026-01-25T21:57:27+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
অর্থনীতি
৯ দিন বন্ধ থাকবে ডিজিটাল সেবা
আল-আরাফাহ ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৯:৫৭ পিএম
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের লোগো। প্রতীকী ছবি
গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি বা সিস্টেম আপগ্রেডেশন কাজ শুরু করছে আল-আরাফাহ‌ ইসলামী ব্যাংক। এ জন্য ব্যাংকটির বিভিন্ন সেবা ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ দিন বন্ধ থাকবে। কোন সেবা কোন দিন বন্ধ থাকবে, তা ইতোমধ্যে জানানো হয়েছে। এতে সম্মতি জানিয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব অনলাইন ব্যাংকিং সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। নগদ লেনদেনসহ সব শাখা ও উপশাখা ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুধু নগদ লেনদেন ও সীমিত পরিসরে শাখাভিত্তিক ব্যাংকিং সেবা আবার চালু হবে। ৮ ফেব্রুয়ারি সব ধরনের নিয়মিত ও অনলাইন ব্যাংকিংসেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে।

জানা গেছে, ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে গ্রাহকসেবার মানোন্নয়ন ও লেনদেনের নিরাপত্তা সুসংহত করতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক তাদের ‘কোর ব্যাংকিং সিস্টেম’ (সিবিএস) আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য ব্যাংকটির নিয়মিত লেনদেন কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে। এই বিশেষ কারিগরি ডাউনটাইম বা সেবা স্থগিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে, যাতে ব্যাংকটি দীর্ঘ মেয়াদে গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করতে পারে।

অবশ্য ৩০ ও ৩১ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং ৪ ফেব্রুয়ারি শবে বরাতের নির্ধারিত ছুটি রয়েছে। তাতে শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম প্রকৃতপক্ষে বন্ধ থাকবে তিন দিন। তবে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা ৯ দিন বন্ধ থাকবে।

এএডি/
  বিষয়:   ইসলামী  ব্যাংক  ডিজিটাল  সেবা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: