রমজানে ট্রাকসেলের মাধ্যমে ৪০ লাখ মানুষ পণ্য পাবে : টিসিবি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

রমজান মাসজুড়ে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। কার্ডধারীদের পাশাপাশি পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষও। টিসিবির মাধ্যমে ৪০ লক্ষ মানুষকে সেবা

2026-11-16T18:37:40+00:00
2026-11-16T18:37:40+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বিজনেস
রমজানে ট্রাকসেলের মাধ্যমে ৪০ লাখ মানুষ পণ্য পাবে : টিসিবি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম 
এবার রমজানে ট্রাকসেলের মাধ্যমে ৪০ লাখ মানুষ টিসিবির পণ্য পাবে । ছবি : সংগৃহীত
রমজান মাসজুড়ে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। কার্ডধারীদের পাশাপাশি পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষও। টিসিবির মাধ্যমে ৪০ লক্ষ মানুষকে সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

সোমবার (১৬ নভেম্বর) গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সকল তথ্য জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিসিবি চেয়ারম্যান বলেন, ‘গত বছর টিসিবির মাধ্যমে ৩০ লাখ মানুষকে সেবা দিলেও এ বছর সে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪০ লক্ষ মানুষকে সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে। কার্ডধারীদের পাশাপাশি রমজানে সাধারণ মানুষও কিনতে পারবেন টিসিবির পণ্য।’


এ সময় মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, রমজান উপলক্ষে নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না।স্বাভাবিকভাবেই এলসি খোলা যাচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   রমজান  ট্রাকসেল  মাধ্যম  ৪০ লাখ মানুষ  পণ্য  পাবে  টিসিবি  টিসিবি চেয়ারম্যান  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: