নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে রিয়ান (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৫ অক্টোবর) সকালে

2026-01-25T22:52:37+00:00
2026-01-25T22:52:37+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৫২ পিএম 
মাছের ঘের থেকে রিয়ান নামের এক শিশুর মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে রিয়ান (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে আখড়াখোলা গ্রামের নানার বাড়ি থেকে বেরিয়ে সে আর ফিরে আসেনি। শিশু রিয়ান সাতক্ষীরা সদর উপজেলা আখড়াখোলা গ্রামের শাহাদাত হোসেন ওরফে সাজুর ছেলে। সে স্থানীয় শোয়েব হোসেন প্রি-ক্যাডেট স্কুলের প্লে শ্রেণীর ছাত্র ছিল।

রিয়নের নানা আখড়াখোলা গ্রামের মতিয়ার রহমান জানান, শুক্রবার সকালে মায়ের সাথে রিয়ান তাদের বাড়িতে আসে। দুপুরে খাওয়ার পর বিকাল সাড়ে তিনটার দিকে খেলার জন্য সে বাইরে যায়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন

রোববার সকাল সাতটার দিকে আমার ছোট ভাই মেহেদী হাসানের মাছের ঘেরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে ঘের থেকে শিশু রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহ: মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

এএডি/
  বিষয়:   নিখোঁজ  শিশু  মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: