অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

​জাতীয় যুব ফুটবলের উর্বর ভূমি রামগতির জন্য এক অনন্য গৌরবের দিন। দেশের উদীয়মান তরুণ ফুটবলারদের বিশ্বমানের করে গড়ে তোলার কারিগর

2026-10-13T07:15:22+00:00
2026-10-13T07:15:22+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
‎ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যাল
অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্বে বাফুফের কোচ রিদন
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৫ এএম 
ছবি : সংগৃহীত
​জাতীয় যুব ফুটবলের উর্বর ভূমি রামগতির জন্য এক অনন্য গৌরবের দিন। দেশের উদীয়মান তরুণ ফুটবলারদের বিশ্বমানের করে গড়ে তোলার কারিগর হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন লক্ষ্মীপুরের রামগতির কৃতি সন্তান ও সাবেক ফুটবলার আকবর হোসেন রিদন।

​বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভলপমেন্ট ফুটবল কোচ আকবর হোসেন রিদন বর্তমানে ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হেড কোচ হিসেবে উদীয়মান প্রতিভাদের নিয়ে নিবিড় কাজ করছেন। তার এই অর্জনে রামগতিসহ পুরো লক্ষ্মীপুর জেলাজুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া।

​মাঠপর্যায়ে সরেজমিনে প্রতিদিন সকালে ও বিকেলে তরুণ ফুটবলারদের কৌশলগত পজিশনিং, বল কন্ট্রোল ও পাসিং ড্রিলের সার্বিক দিকনির্দেশনা দিতে দেখা যায় কোচ রিদনকে। কঠোর ও শৃঙ্খলাবদ্ধ অনুশীলনের মাধ্যমে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গঠনে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

​স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ তার এই সাফল্য এবং জাতীয় ক্রীড়াঙ্গনে টানা অবদানের জন্য অত্যন্ত গর্বিত। লক্ষ্মীপুরের বিশিষ্টজনেরা আশা প্রকাশ করে বলেন, রিদনের মতো দক্ষ ও অভিজ্ঞ কোচের সঠিক দিকনির্দেশনা ও আধুনিক প্রশিক্ষণে আমাদের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য বড় কোনো সম্মান বয়ে নিয়ে আসবে।

​নিজের অনুভূতি ও লক্ষ্য প্রকাশ করে হেড কোচ আকবর হোসেন রিদন জানান, তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ ফুটবলারদের মাঝে অপার সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যা ও নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে এরা একদিন দেশের মূল জাতীয় দলের কাণ্ডারি হয়ে উঠবে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   অনূর্ধ্ব-১৫  দল  দায়িত্ব  বাফুফে  কোচ  রিদন  ‎ফিফা বিশ্বকাপ ফেস্টিভ্যাল  সময়ের আলো  খেলা  ফুটবল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: