ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকচাপায় মুফা মালিথা (৪০) নামে এক সাইকেল আরোহীর নিহত হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গাবলা এলাকায় এ

2026-01-25T23:04:21+00:00
2026-01-25T23:06:41+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১১:০৬ পিএম
ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকচাপায় মুফা মালিথা (৪০) নামে এক সাইকেল আরোহীর নিহত হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুফা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে মুফা মালিথা সাইকেলযোগে উপজেলার ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মুফার মৃত্যু হয়। 


ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

এফআর
  বিষয়:   ঝিনাইদহ  ট্রাকচাপা  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: