জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের মুকুটে যুক্ত হচ্ছে আরও এক নতুন পালক। বিশ্বসংগীতের জীবন্ত কিংবদন্তিদের তালিকায় উঠল ৩৬ বছর বয়সী এই সংগীতশিল্পীর নাম। ৩৩ বছর বয়সে স্টিভ ওয়ান্ডার যে রেকর্ড গড়েছিলেন, ৩৬ বছর বয়সে তার ঠিক পাশেই বসতে যাচ্ছেন এই মার্কিন তারকা।
‘সংরাইটার্স হল অব ফেম’ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মানজনক স্থানে জায়গা করে নিচ্ছেন টেইলর সুইফট।
আরও পড়ুন
আগামী ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। তার সঙ্গে এবার হল অব ফেমে যুক্ত হচ্ছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স।
সিবিএস মর্নিংসে এই ঘোষণা দেওয়ার সময় সংস্কৃতি বিশ্লেষক অ্যান্থনি ম্যাসন বলেন, তারা মূলত আমাদের জীবনের শব্দবলী (সাউন্ডট্র্যাক) লিখেছেন। তাদের গানেই আমরা নাচি, কাঁদি কিংবা আনন্দে মেতে উঠি। টেইলর সুইফট তার ক্যারিয়ারে ইতিপূর্বেই ১৪টি গ্র্যামি জিতেছেন, যার মধ্যে চারবার পেয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর শ্রেষ্ঠত্ব।
এএডি/