আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সময়ের আলো ডেস্ক

রাজধানী

প্রতিবছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। এবছরও রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বের দূষিত শহরের

2026-01-26T08:29:08+00:00
2026-01-26T08:29:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ এএম   (ভিজিট : ১২৭)
সংগৃহীত ছবি
প্রতিবছর শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। এ বছরও রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আবারও শীর্ষে উঠে এসেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, একই সময়ে ১৯২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। এছাড়া ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর এবং ১৮২ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক শহর ও ভারতের দিল্লি শহর।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বায়ুদূষণ  শীর্ষে ঢাকা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: