রাজধানীতে এনসিপি প্রার্থীর জনসংযোগে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের জনসংযোগে হামলার ঘটনা

2026-01-26T14:53:35+00:00
2026-01-26T14:53:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে এনসিপি প্রার্থীর জনসংযোগে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম 
খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগের সময় । ছবি : সংগৃহীত
রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে ১১ দলীয় ঐক্যের দুজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে এনসিপি।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগের সময় এ ঘটনাটি ঘটে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও জনসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়। এতে জোটের অন্তত দুজন কর্মী গুরুতর আহত হন। 


এনসিপি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারের সময় পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলা প্রমাণ করে যে, দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনীতির পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   খিলক্ষেত  এনসিপি প্রার্থী  জনসংযোগে  হামলা  বিএনপি  অভিযোগ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: