নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা হবে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে। ফলাফলও একসঙ্গে

2026-01-26T17:49:37+00:00
2026-01-26T17:49:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা হবে : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম 
সোমবার নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন আখতার আহমেদ। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে। ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

আখতার আহমেদ বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ আজ থেকেই শুরু হয়েছে। এবার প্রায় ৭ লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে। ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে জানিয়ে ইসি সচিব বলেন, তবে প্রবাসীদের ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে, যা নির্ভর করবে কত ভোট সময়মতো এসে পৌঁছায়, তার ওপর।


তিনি বলেন, বিদেশে আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে, সেখানে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার সুযোগ নেই।

আরআর


  বিষয়:   নির্বাচন  গণভোট  আখতার আহমেদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: