স্কুল কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি, জনতার হাতে আটক ১০

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে আটক করেছে এলাকাবাসী। পরে ১০ ডাকাত সদস্যকে পুলিশে সোপর্দ করা হয়।রোববার (২৬ জানুয়ারি) দিবাগত

2026-01-26T21:57:30+00:00
2026-01-26T21:57:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
স্কুল কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি, জনতার হাতে আটক ১০
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম   (ভিজিট : ১৩৪)
ডাকাতির প্রস্তুতিকালে আটক ১০। সংগৃহীত ছবি
কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে আটক করেছে এলাকাবাসী। পরে ১০ ডাকাত সদস্যকে পুলিশে সোপর্দ করা হয়। 

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঝলম ইউনিয়নের চৌরাইশ গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঝলম ইউনিয়নের গ্রামের চৌরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের হেফাজতে নেয় মনোহরগঞ্জ থানা পুলিশ। 

আটক ১০ জন হলেন, জোবায়ের হোসেন রকি (১৯), মো. পারভেজ (২৬), আব্দুল কাদের (২২), আব্দুল রাজিব (২০), নাহিদ হোসেন মুন্না (২০), নাজমুল হোসেন হৃদয় (২০), কাউসার আলম (২০), মো. রাসেল (২০), রায়হান (২০), আরমান মজুমদার (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি জয়েন্ট পাইপ ও তাদের বহনকারী দুইটি সিএনজি জব্দ করা হয়।


মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা করা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ডকাতি  আটক  পুলিশ  জেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: