হাতিয়ায় পরীক্ষা পিছিয়ে বিএনপির সমাবেশ, অভিভাবকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করে মাঠে বিএনপির সমাবেশ আয়োজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের

2026-01-26T21:27:45+00:00
2026-01-26T21:27:45+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
হাতিয়ায় পরীক্ষা পিছিয়ে বিএনপির সমাবেশ, অভিভাবকদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম 
সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করে মাঠে বিএনপির সমাবেশ আয়োজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

কলেজ কর্তৃপক্ষ বলছে, রাজনৈতিক সমাবেশের কারণে পরীক্ষা পেছানো হয়েছে। তবে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। 

জানা যায়, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ২০২৬ সালের একাদশ শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষা ও দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থীর উদ্যোগে কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে কর্তৃপক্ষ ২৬ তারিখের পরীক্ষা স্থগিত করে তা ২৭ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়।

পরীক্ষায় একাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, জীব বিজ্ঞান ১ম পত্র এবং দ্বাদশ শ্রেণির একই বিষয় দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের ব্যবসা শাখার এক শিক্ষার্থী জানান, ২৫ তারিখে আমাদের পরীক্ষা হওয়ার আধা ঘণ্টা পরে এক শিক্ষক এসে বললেন, রাজনৈতিক কারণে ২৬ তারিখের পরীক্ষার ২৭ তারিখ হবে।

স্থানীয় একজন অভিভাবক বলেন, রাজনীতি যদি হয় জনগণের জন্য, তবে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে বাধাগ্রস্ত করে কেন এই আয়োজন? কলেজ মাঠের পরিবর্তে বিকল্প কোনো স্থানে প্রোগ্রাম করা যেত। আমরা চাই ছাত্রছাত্রীরা যেন কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা দিতে পারে।


এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আলম জানান, একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে এটা কী কারণে পরিবর্তন হয়েছে জানতে চাইলে তিনি কিছু বলেননি।

হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ফয়সাল বিন দিদার বলেন, রাজনৈতিক কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের অনুমোদন দিলে আমরা পরীক্ষা পিছিয়ে নিয়েছি। কারণ সমাবেশের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না।  

সমাবেশের অনুমোদন বিষয়ে নোয়াখালী জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, সমাবেশের অনুমোদন বা পরীক্ষা বাতিলসংক্রান্ত কোনো বিষয় জানেন না। 


সময়ের আলো/আআ



  বিষয়:   হাতিয়া  বিএনপি  পরীক্ষা  স্থগিত  সমাবেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: