চাঁদাবাজ-সন্ত্রাসীদের না চাইলে ব্যালট বিপ্লব করতে হবে : আসিফ মাহমুদ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর না দেখতে চাইলে এবারের নির্বাচনে ব্যালটে বিপ্লব করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2026-01-26T21:08:29+00:00
2026-01-26T21:08:29+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না চাইলে ব্যালট বিপ্লব করতে হবে : আসিফ মাহমুদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম 
এনসিপির নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংগৃহীত ছবি
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আর না দেখতে চাইলে এবারের নির্বাচনে ব্যালটে বিপ্লব করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এনসিপির নির্বাচনি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ) ও পার্বত্য জেলা বান্দরবান আসনে ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ ও সুজা উদ্দিনকে পরিচয় করে দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

তিনি বলেন, গণভোটের ব্যালটে ‘না’ ভোট দেওয়ার জন্য পুরোনো এবং নতুন ফ্যাসিবাদিদের মধ্যে ঐক্য হয়েছে। তাদের সেই ঐক্য নস্যাৎ করে দেওয়া হবে। ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে না ভোট দেওয়ার ঐক্য নস্যাৎ করা হবে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পাঁচ আগস্ট একদিনে চার থেকে পাঁচশত মুক্তিকামী শহিদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে তাড়াতে সফল হয়েছিলাম। আবার আরেকটি সে রকম দিন হিসেবে ১২ ফেব্রুয়ারি আমাদের সামনে আছে। পাঁচ আগস্টের জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছিল। কিন্তু ১২ ফেব্রুয়ারির জন্য আমাদের রক্ত দিতে হবে না, শুধু সিল দিতে হবে। একটা সিলের মাধ্যমে আমরা শত, সহস্র শহিদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম, তা রক্ষা করতে পারব।


তিনি বলেন, একটি দল বিগত ১৭ বছর ধরে সংস্কারের কথা বলে আসছে। কিন্তু যখন সংস্কারের সময় এসেছে, তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি না। আপনারা যদি ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেন, আমরা হয়তো পাঁচ বছর আপনাদের দায়িত্ব নিয়ে সার্ভিস দিতে পারব। তবে আপনারা যদি গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে জয়যুক্ত করেন, শুধু আপনি কিংবা আমি না, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মও এর সুফল ভোগ করবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   এনসিপি  নির্বাচন  চট্টগ্রাম  গণভোট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: