যেসব এলাকায় আজ মাস্ক ছাড়া বের হওয়া ঝুঁকিপূর্ণ

সময়ের আলো ডেস্ক

রাজধানী

আজ বায়ুদুষণে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বায়ু মান সূচক (একিউআই) ছিল

2026-01-27T09:45:54+00:00
2026-01-27T09:53:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
যেসব এলাকায় আজ মাস্ক ছাড়া বের হওয়া ঝুঁকিপূর্ণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৯:৫৩ এএম
বায়ুদুষণে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। সংগৃহীত ছবি
আজ বায়ুদুষণে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বায়ু মান সূচক (একিউআই) ছিল ২২৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ সময় রাজধানীর অন্তত ছয়টি এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল মারাত্মক।

টানা প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর শীর্ষ তালিকায় থাকছে ঢাকা, আজও এর ব্যতিক্রম হয়নি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ু পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ার এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের তাৎক্ষণিক সূচকের মাধ্যমে বিভিন্ন শহরের বাতাসের মান জানায় এবং প্রয়োজনীয় সতর্কতাও দিয়ে থাকে। আজকের দূষণ পরিস্থিতি বিবেচনায় ঢাকাবাসীর জন্য বেশ কিছু সুরক্ষা পরামর্শও দিয়েছে তারা।

বায়ুদূষণে আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ৩১৪। ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই; বরং তা ক্রমেই বাড়ছে। গত ডিসেম্বরজুড়ে এবং জানুয়ারির প্রায় প্রতিদিনই ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ছিল। 

একিউআই সূচক অনুযায়ী, বায়ুদূষণের মাত্রা ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়। বর্তমানে শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানেও বায়ুদূষণের মাত্রা বেড়ে চলেছে, অনেক ক্ষেত্রে ঢাকার বাইরের এলাকাগুলোতেও দূষণ বেশি দেখা যাচ্ছে।


যদিও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর বেশির ভাগই ঢাকাকেন্দ্রিক এবং কার্যকর ফল এখনো তেমন দেখা যাচ্ছে না। বাস্তবে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।

আজ সকালে ঢাকার ছয়টি এলাকায় বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল, সেগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (২৮৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৪), ধানমন্ডি (২৫৮), দক্ষিণ পল্লবী (২৪৫), বেচারাম দেউড়ী (২৩৫) এবং বে’জ এইজ ওয়াটার (২১৫)।

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, এমন পরিস্থিতিতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম না করা এবং যতটা সম্ভব ঘরের জানালা বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।


/ইউএমএইচ 



Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: