দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ প্রত্যাহারের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি এবং অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য বলা হলো। অব্যাহতি পাওয়া নেতারা হলেন—শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া। এ ছাড়া কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।
/ইউএমএইচ