গোয়াতে শিশুদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এক বিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশ ভারত। দেশটির অন্যতম প্রধান পর্যটন রাজ্য গোয়াতে ইন্টারনেট ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাড়ছে

2026-01-27T17:59:38+00:00
2026-01-27T17:59:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
গোয়াতে শিশুদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৩০)
সামাজিক যোগাযোগমাধ্যম। ছবি : সংগৃহীত
এক বিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশ ভারত। দেশটির অন্যতম প্রধান পর্যটন রাজ্য গোয়াতে ইন্টারনেট ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ। তাই এ অন্চলটিতে অস্ট্রেলিয়ার মতো শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেটা, গুগল-এর ইউটিউব এবং এক্স-এর মতো প্রযুক্তি জায়ান্টদের জন্য ভারত অন্যতম বড় বাজার। ধারণা করা হয়, ভারতে ১৮ বছরের কম বয়সী জনগোষ্ঠীর বিশাল একটি সংখ্যা এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। কিন্তু শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশটিতে কোনো জাতীয় কঠোর নিয়ম নেই। এমনকি কেন্দ্রীয় সরকার এমন কিছু করার পরিকল্পনা করছে কি না তারও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

গোয়ার তথ্যপ্রযুক্তি মন্ত্রী রোহান খাউন্তে বলেন, ‘শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা খতিয়ে দেখতে আমরা অস্ট্রেলিয়ার আইনটি পর্যালোচনা করছি।’ 


তিনি বলেন, ‘সম্ভব হলে আমরা ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, দক্ষিণ ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশও জানিয়েছে, তারা একই ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয় খতিয়ে দেখছে। অন্যদিকে গোয়া আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য এবং এর জনসংখ্যা ১৫ লাখের কিছু বেশি।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই বিষয়ে জানতে চাইলে তারা তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। মেটা, গুগল এবং এক্স-ও এই পরিকল্পনা সম্পর্কে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।

এর আগে, গত বছর অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। প্রথম মাসেই তারা কিশোর-কিশোরীদের ৪৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করতে সক্ষম হয়। ফ্রান্স, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াও অস্ট্রেলিয়ার এই উদ্যোগটি পর্যবেক্ষণ করছে যাতে তারাও একই ধরনের আইন কার্যকর করতে পারে।

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: