বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে চট্টগ্রাম সফর করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

সারাদেশ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রামে তার প্রথম সফরে ব্যবসায়িক ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে

2026-01-27T20:27:36+00:00
2026-01-27T20:27:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে চট্টগ্রাম সফর করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম 
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রামে তার প্রথম সফরে ব্যবসায়িক ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করেন। 

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন উচ্চমানের গমের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন, যা আমেরিকার কৃষক এবং বাংলাদেশের কৃষিপণ্য আমদানিকারকদের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যকে আরও এগিয়ে নেয়। 


ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই জানান, এরপর তিনি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেন, যেখানে আমেরিকান কৃষিপণ্যের উৎকৃষ্ট মান তুলে ধরেন এবং বাণিজ্য ও পরিবহন-সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে আসা বিএসআরএম স্টিল ও পাহাড়তলী টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। সফরের মাধ্যমে তিনি কীভাবে আমেরিকান উদ্ভাবন বাংলাদেশের শিল্পখাতের প্রবৃদ্ধিতে অবদান রাখছে তা তুলে ধরেন। 

এসময় চট্টগ্রাম ওয়ার সেমেটারিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আমেরিকার পাইলট অফিসার উইলিয়াম বি. রাইস-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। চট্টগ্রামের জনগণের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সুযোগ এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা আরও গভীর করার মাধ্যমে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের এই সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   বাণিজ্যিক সহযোগিতা  চট্টগ্রাম সফর  যুক্তরাষ্ট্র  রাষ্ট্রদূত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: