করণের অনুষ্ঠানে কেন কেঁদেছিলেন রানী মুখার্জি

ফরিদ উদ্দিন মোহাম্মদ

আনন্দ সময়

রণজিৎ দাশ লিখেছিলেন- আমরা নিখুঁত নই। একটা ঘাসফড়িং নিখুঁত, একটা সন্ধ্যাতারা নিখুঁত, একটা বৃষ্টির ফোঁটা নিখুঁত। নিখুঁত একটা বসন্তের রাত।

2026-01-27T20:46:35+00:00
2026-01-27T20:46:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
করণের অনুষ্ঠানে কেন কেঁদেছিলেন রানী মুখার্জি
ফরিদ উদ্দিন মোহাম্মদ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম 
অভিনেত্রী রানী মুখার্জি। সংগৃহীত ছবি
রণজিৎ দাশ লিখেছিলেন- আমরা নিখুঁত নই। একটা ঘাসফড়িং নিখুঁত, একটা সন্ধ্যাতারা নিখুঁত, একটা বৃষ্টির ফোঁটা নিখুঁত। নিখুঁত একটা বসন্তের রাত। কিন্তু কবিতার গভীরতায় যেমন বলা হয়, আমরা জন্মাই শুধু ভুল স্বপ্নে ভুল কামে ভুল শহরে হেঁটে নিজেদের ধ্বংস করার জন্য। শুধু, সবশেষে টের পাই, আমাদের ভুলগুলি কি মারাত্মক নিখুঁত। 

সম্প্রতি রানী মুখার্জির ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে সেই কথারই এক বাস্তব উদাহরণ দেখা গেল। অনুষ্ঠানে হোস্ট ছিলেন করণ জোহর। রানী স্মৃতিচারণ করতে গিয়ে জানান, তার প্রথম ছবিতে নিজের কণ্ঠ ব্যবহার করতে দেওয়া হয়নি- কারণ তার গলা ছিল ভাঙা, প্রচলিত নায়িকাসুলভ নয়। নতুন ছিলেন বলে কষ্টটাও বলতে পারেননি।

পরে কুচ কুচ হোতা হ্যায় বানানোর সময় করণ জোহর তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি নিজের ভয়েসে ডাবিং করতে অসুবিধা বোধ করো?’ রানী বলেছিলেন, না। তখন করণ হেসে বলেছিলেন, ‘ডান। আই লাভ ইউর ভয়েস।’
আরও পড়ুন

এই একটি বাক্যই বদলে দেয় সবকিছু। মঞ্চে দাঁড়িয়ে তিন দশক পর সেই কথা মনে করে কেঁদে ফেলেন রানী। কারণ সেই দিন কেউ একজন তার খুঁতকে ত্রুটি নয়, স্বকীয়তা হিসেবে দেখেছিলেন।

আমরা কেউ নিখুঁত নই। শুধু দরকার এমন একটি উদার দৃষ্টি- যে আমাদের অসম্পূর্ণতাকেই সুন্দর বলে চিনতে পারে।

এএডি/


  বিষয়:   করণ  অনুষ্ঠান  রানী মুখার্জি  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: