ঢাকার আকাশ আংশিক মেঘলা, সামান্য বাড়বে দিনের তাপমাত্রা

সময়ের আলো ডেস্ক

রাজধানী

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের

2026-01-28T09:45:26+00:00
2026-01-28T09:46:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
ঢাকার আকাশ আংশিক মেঘলা, সামান্য বাড়বে দিনের তাপমাত্রা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৯:৪৬ এএম  (ভিজিট : ২২৭)
আজ ঢাকায় দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সংগৃহীত ছবি
আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী ও এর আশপাশের এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের শুরুতে কিছু সময়ের জন্য আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকলেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের দু-একটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


/ইউএমএইচ


  বিষয়:   ঢাকা  তাপমাত্রা  মেঘলা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: