সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া

2026-01-28T14:01:53+00:00
2026-01-28T14:01:53+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:০১ পিএম 
ফাইল ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষি গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। 

সেনাবাহিনী সূত্র জানায়, গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল পুরাতন চর চাষি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মোবারক সরকারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি ওই এলাকার কুখ্যাত জলদস্যু নয়ন-পিয়াস গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য অস্ত্রটি গজারিয়া থানায় হস্তান্তর করা হবে।

​মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ড এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী বলেন, সেনাবাহিনী থানায় অস্ত্রটি হস্তান্তর করার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সময়ের আলো/আআ


  বিষয়:   অস্ত্র  সেনাবহিনী  উদ্ধার  জলদস্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: