‘দেশের ১৩ কোটি মানুষই আমার ফ্যান’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায়- এবার নিজের জনপ্রিয়তা নিয়ে দেওয়া আত্মবিশ্বাসী মন্তব্যের কারণে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের

2026-01-28T15:00:04+00:00
2026-01-28T15:07:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘দেশের ১৩ কোটি মানুষই আমার ফ্যান’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৩:০৭ পিএম
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায়- এবার নিজের জনপ্রিয়তা নিয়ে দেওয়া আত্মবিশ্বাসী মন্তব্যের কারণে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি প্রকাশ করে দর্শক-ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভক্তসংখ্যা নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা।

অপু বিশ্বাস দাবি করেন, দেশের বিপুলসংখ্যক মানুষ তাকে পছন্দ করেন। তার ভাষায়, ‘দেশে ১৮ কোটি মানুষ আছে। এর মধ্যে হয়তো ১২ থেকে ১৩ কোটি মানুষ আমাকে ভালোবাসেন। বাকি অনেকে হয়তো আমাকে ঠিকমতো চেনেন না, আর কেউ কেউ অপছন্দও করতে পারেন। তবে পছন্দ-অপছন্দ মিলিয়েই সবাই আমাকে অনুসরণ করেন বা নজরে রাখেন।’
আরও পড়ুন

কিছুদিন আগে নতুন সিনেমার খবর কম থাকায় আলোচনায় খানিকটা ভাটা পড়লেও বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অপু। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারমূলক কাজে যুক্ত থাকার পাশাপাশি পারিবারিক ব্যবসাতেও সময় দিচ্ছেন তিনি। একই সঙ্গে শুরু করেছেন নতুন দুটি সিনেমার শুটিং।

এর মধ্যে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘সিক্রেট’ সিনেমায় অপুর নায়ক আদর আজাদ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা দুটি।

দীর্ঘ প্রায় দুই দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে অপু বিশ্বাসের অভিষেক ঘটে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘কোটি টাকার কাবিন’সহ প্রায় ৮০টির মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় প্রশংসিত অভিনয়ের পর আবারও নতুন রূপে বড় পর্দায় ফিরতে প্রস্তুত এই জনপ্রিয় অভিনেত্রী।

এএডি/


  বিষয়:   ওয়েস্টার্ন  অপু  অপু বিশ্বাস  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: