বিশ্বকাপের আগে বিপদে ভারত

সময়ের আলো ডেস্ক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নতুন করে আলোচনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক

2026-01-28T15:28:47+00:00
2026-01-28T15:59:00+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপের আগে বিপদে ভারত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৫৯ পিএম
ভারতীয় ক্রিকেট দল। ছবি : আইসিসি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নতুন করে আলোচনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক সমস্যায় পড়েছে স্কটিশ শিবির। প্রস্তুতি ও অনুশীলনের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভিসা জটিলতা এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে দলটির ভেতরে।

স্কটল্যান্ড দলের ক্রিকেটার সাফিয়ান শরীফের ভিসা সমস্যা এখনও সমাধান হয়নি। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তার ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে। ফলে নির্ধারিত প্রস্তুতি কার্যক্রমে পুরো দলকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না স্কটল্যান্ড।

Advertisement
এর মধ্যেই বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ভারতে নিপাহ ভাইরাসের নতুন প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। সংক্রমণের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আরও পড়ুন

নিপাহ ভাইরাসের এই পরিস্থিতি শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য দেশের জন্যও নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। এরই মধ্যে কয়েকটি দেশ তাদের বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করেছে।

বিশ্বকাপ সূচি অনুযায়ী, বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ড কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ খেলবে। তবে ভিসা জটিলতা, প্রস্তুতির সীমাবদ্ধতা এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি- সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই এই গ্রুপে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএডি/
  বিষয়:   ভারত  ক্রিকেট  দল  আইসিসি  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: